১৫ পিছ ইয়াবা সহ শার্শা সীমান্তে আটক ১
ওয়ান নিউজ বিডি:
যশোরের শার্শা সীমান্তে মাদকবিরোধী অভিযান
চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১টি মোটরভ্যানসহ মোঃ সাদেক আলী (৫০)
নামের এক মাদক কারবারিকে আটক করেছে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়ন এর
সদস্যরা।
শনিবার ২৩ মে খুলনা ব্যাটালিয়নের অধীনস্থ গোগা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আটককৃত আসামীর নাম মোঃ সাদেক আলী (৫০)। সে শার্শা থানার গোগা গ্রামের মৃত সাবর আলীর ছেলে।
খুলনা
২১ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান
জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বন্ধে দীর্ঘদিন যাবত বিজিবি’র
গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন
সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি আভিযানিক দল সীমান্ত এলাকায় অভিযান
চালায়। এ সময় ১৫ পিস ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরভ্যানসহ সাদেক
আলীকে হাতেনাতে আটক করা হয়।
তিনি আরো বলেন আটককৃত ব্যাক্তিকে শার্শা থানায় মাদক মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে।